আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস



চ্যানেল ভোলা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

সাভারে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে তার উপস্থিতি এবং তাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন-‘তিনি ব্যক্তি নন, একটি ইতিহাস’।

রোববার (২৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে নাহিদ ইসলাম অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ইউনূস সেন্টারের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।

নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ড. ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে আজ এখানে আছেন নাহিদ ইসলাম। সে কোনো ব্যক্তি নয়, একটি ইতিহাস। বিশ্ববিদ্যালয় শেষ করা এক ছাত্র একটি সরকারের পতন ঘটিয়েছে। সেনাবাহিনী, পুলিশ বা আধাসামরিক বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। সে সময় ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। সেই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম।’

সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে পরিচিত। তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় সময়ে নেতৃত্ব গ্রহণে ড. ইউনূস সম্মত হন এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দিয়েছেন।

বক্তব্যের শেষদিকে ড. ইউনূস বলেন, সরকার গঠনের সময় নাহিদ ইসলাম সেই সরকারের অংশ ছিলেন। পরে তিনি পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ নির্বাচনে দলটি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং তাদের দল সংরক্ষিত আসনে দুজন নারীও রয়েছেন।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মেঘনার তীব্র ভাঙন, হুমকিতে দুই ইউনিয়নসহ শহর

1

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

2

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

3

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

4

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

5

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

6

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

7

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

8

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

9

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

10

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

11

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

12

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

13

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

14

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

15

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

16

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

17

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

18

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

19

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

20