আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

 

Brother IT Digital

রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি সিএসডিতে গিয়ে গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

তেজগাঁও সিএসডিতে বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এসব গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি।

চাল ও আটা কতদিন ধরে গুদামে সংরক্ষিত রয়েছে, তা জানতে রেজিস্টারও পর্যালোচনা করেন মন্ত্রী। একই সঙ্গে প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুদ ও বিতরণসংক্রান্ত সার্বিক তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান।

88bcc224-1965-4a50-810a-c3490f01bf80

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে চারটি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত রয়েছে। বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।

পরিদর্শনের সময় কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়। পরে তিনি এসব গুদাম দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজন হলে এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা খাদ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। যেসব সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মাঝেমধ্যেই কাউকে না জানিয়ে আকস্মিকভাবে সিএসডিতে পরিদর্শনে আসবো। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, দেশ সবার। সবাই একটি পরিবারের মতো। নিজের ঘরের জিনিস যেমন কেউ চুরি হতে দিতে পারে না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

1

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

2

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন, কে কোন দায়িত্বে?

3

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

4

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

5

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

6

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

7

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

8

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

9

সংস্কার ইস্যুতে আইএমএফ-এর সঙ্গে সমঝোতা হয়নি সরকারের

10

বরিশাল বিভাগের গুণী শিক্ষক হলেন ভোলার সাহিদা

11

গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে ৫০০ টাকা জরিমানা করল এআই ক্য

12

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

13

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

14

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

15

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

16

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায়, সংবর

17

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

18

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

19

জাপানে ‘মুকোয়োশি’: ঘরজামাই নয়, পরিবারের আইনগত উত্তরসূরি

20