আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!

 

Brother IT Digital

ভারতের অন্ধ্রপ্রদেশে ৩৩ বছর বয়সী এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন তেলুগু-এর প্রতিবেদনে বলা হয়েছে, পালনাডু জেলার নারসারাওপেটের একটি বেসরকারি হাসপাতালে তীব্র বুক ও পেটের অস্বস্তি নিয়ে ওই নারী চিকিৎসা নিতে যান। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার পাকস্থলীতে অস্বাভাবিক কিছু বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়।

চিকিৎসকেরা জানান, পরে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পাকস্থলী থেকে এসব বস্তু বের করা হয়। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ক্যাপও খোলা অবস্থায় পাওয়া যায়।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের শক্ত বা ধারালো বস্তু পাকস্থলীর দেয়ালে আঘাত করলে তীব্র ব্যথা, রক্তপাত এমনকি পাকস্থলীতে ছিদ্র হওয়ার মতো গুরুতর জটিলতা তৈরি হতে পারে।

অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খাবার নয়—এমন বস্তু খাওয়ার প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে ‘পিকা’ বলা হয়। তবে ওই নারীর ক্ষেত্রে পিকা ছিল—এমন কোনো নিশ্চিত রোগ নির্ণয়ের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। তার মানসিক স্বাস্থ্য বা ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য থাকলেও, কেন তিনি এসব বস্তু গ্রহণ করেছিলেন, তার সঠিক কারণ স্পষ্ট নয়।

সূত্র: টিভি নাইন তেলুগু


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা: তথ্যমন্ত্রী

1

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

2

লালমোহনে ৫৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

3

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

4

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

5

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

6

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

7

পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, প্রশ্ন ফাঁস নিয়ে সরব হা

8

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

9

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

10

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

11

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

12

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

13

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

14

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

15

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

16

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্র

17

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

18

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

19

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

20