আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাইরাল রিকশাচালক সাগরের পাশে দাঁড়ালেন চরফ্যাশনের মিজান হাওলাদার

 

Brother IT Digital

মো. শিহাব আহমেদ, চরফ্যাশন:মানবতা আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। বিপদে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশনের মো. মিজান হাওলাদার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অসহায় রিকশাচালক সাগরের খোঁজ পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান তিনি। সেখানে সাগরের হাতে তুলে দেন আর্থিক সহযোগিতা।

সম্প্রতি রিকশাচালক সাগরের অসহায়ত্বের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বারবার আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘আল্লাহর কসম, আমি অসুস্থ।’ অভিযোগ ওঠে, রাস্তায় রিকশা নিয়ে বের হলে ট্রাফিক পুলিশ তাঁর রিকশার তার কেটে দেয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাগরের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একজন অসুস্থ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিকশা নিয়ে এমন পরিস্থিতির কথা জানতে পেরে অনেকেই দুঃখ প্রকাশ করেন এবং তাঁর প্রতি সহমর্মিতা জানান।

এ ঘটনা মিজান হাওলাদারের মনেও গভীরভাবে নাড়া দেয়। সাগরের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই সাগরের বাড়িতে গিয়ে তাঁর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি।

মিজান হাওলাদারের এই উদ্যোগ অসহায় মানুষের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে অনেক অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে।

মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ—মিজান হাওলাদারের এই উদ্যোগ যেন সেই বার্তাই আবারও মনে করিয়ে দিল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

1

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

2

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

3

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

4

মনপুরায় প্লাবিত নিম্নাঞ্চল, ১০ হাজার মানুষ পানিবন্দী

5

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

6

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

7

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

8

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নো

9

পবিত্র আশুরা আজ

10

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

11

বসতঘরের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

12

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

13

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

14

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

15

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ

16

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

17

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

18

ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি ঘোষণা

19

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

20