আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

 

Brother IT Digital

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজা মন্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল অবরোধ করে তখন শান্তিতে থাকতে দেবো না, অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে এক। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

কারণ রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন রাজনৈতিক যুদ্ধ আমাদেরকে করতে না হয়। বাংলাদেশে আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি এবং আমার নাগরিক সুবিধা আদায় করে নিয়ে ইজ্জত সম্মানের সহিত যেনো সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা যারা সরকারি দল, আমাদের যেমন নৈতিক দায়িত্ব আছে, আমাদের যেমন কমিটমেন্ট আছে, ঠিক বিরোধী দলে যারা আছেন তাদেরওতো নৈতিক দায়িত্ব আছে, কমিটমেন্ট আছে। তাহলে যেদিন আমরা শপথ নিয়েছি, যেদিন আমরা দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত কতটুকু দায়িত্ব বিরোধী দল পালন করেছে, এটাওতো বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে? কেন রোডমার্চ করতে হবে?

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষন মজুমদার প্রমুখ।   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুগন্ধি চালের রপ্তানি অনুমোদন কমাবে সরকার

1

ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা,

2

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

3

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

4

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

5

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

6

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

7

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

8

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

9

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

10

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

11

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

12

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

13

জামায়াতের মিছিলে হামলা, চলছে ব্যাপক সংঘর্ষ

14

ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলি

15

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

16

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

17

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

18

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

19

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

20