আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের



চ্যানেল ভোলা:সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশনা দেন।

অধিবেশনে গুরুত্বপূর্ণ বাজেট আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদ সদস্যরা যখন নিজ নিজ এলাকার উন্নয়ন, হাসপাতালের সমস্যা কিংবা জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় বিষয়গুলো সরাসরি তাদের কাছে পৌঁছায় না। এতে কার্যকর সমাধান প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্পিকার বলেন, “কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।” তিনি মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থেকে সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো শোনা এবং সেগুলোর প্রতিকারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় অধিবেশন চলাকালে সংসদ কক্ষে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলাপ-আলোচনা না করার জন্যও সদস্যদের সতর্ক করেন স্পিকার।

এদিকে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়গুলোর কোনো সমন্বিত ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা বিভিন্ন দাপ্তরিক যোগাযোগে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি দ্রুত একটি ডাইরেক্টরি প্রকাশের দাবি জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনো প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় প্রকাশনা কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তিনি দ্রুত তথ্য জমা দেওয়ার জন্য সদস্যদের আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থা ও শপথ গ্রহণের বিষয়েও জানতে চান। পাশাপাশি ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও কয়েকজন সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন।

এ প্রসঙ্গে স্পিকার জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। পুরোপুরি সুস্থ হলে তিনি সংসদে যোগ দেবেন বলেও উল্লেখ করেছেন।

তবে গুজব কিংবা আদালতে বিচারাধীন (সাব-জুডিস) বিষয় নিয়ে সংসদে আলোচনা না করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এসব বিষয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। তিনি এ বিষয়ে সকল সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

1

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

2

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

3

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

4

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

5

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

6

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে: নাসী

7

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

8

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

9

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

10

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

11

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

12

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

13

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

14

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

15

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

16

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

17

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের

18

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

19

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন

20