আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে কনজেশন চার্জ বা যানজট শুল্ক চালুর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়ায় কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে এ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার, যা ২০২২ সালে কমে দাঁড়ায় মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে।

অর্থাৎ দেড় দশকের ব্যবধানে রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে, যা নগরের চলাচল ব্যবস্থার ওপর তীব্র চাপের ইঙ্গিত দেয়।

বিশ্বব্যাংকের আরও এক গবেষণায় বলা হয়েছে, রাজধানীর ভয়াবহ যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে যানজটে।

পাশাপাশি ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে। এতে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে। দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোন সড়কে যানজট শুল্ক, আদায় যেভাবে প্রস্তাব অনুযায়ী, রাজধানীর সব সড়কে নয়; বরং মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) ও উন্নত বাসসেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল এবং ট্রাকের ক্ষেত্রে এ শুল্ক প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরই এ শুল্ক কার্যকর করা উচিত। পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি) খসড়ায় আরও বলা হয়েছে, যানজট শুল্ক আদায়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক আদায় করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকবে।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

1

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা

2

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

3

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

4

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

5

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

6

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

7

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

8

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

9

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

10

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

11

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

12

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

13

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

14

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

15

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

16

জাপানে ‘মুকোয়োশি’: ঘরজামাই নয়, পরিবারের আইনগত উত্তরসূরি

17

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

18

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

19

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

20