আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার



চ্যানেল ভোলা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি লাল রঙের শাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২২ জুন) ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মরদেহের পাশে বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি সড়ক দুর্ঘটনার ফল—সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

এসআই শহিদুল ইসলাম আরও জানান, মৃত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে তদন্তে সহায়তার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

1

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

2

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

3

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

4

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

5

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

6

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

7

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

8

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

9

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

10

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

11

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

12

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

13

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

14

ভোলার নতুন বাজারে ৫ হাজার টাকায় ব্যবসা শুরু। এখন মাসে ইনকাম

15

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

16

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

17

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেল ৪৭

18

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

19

পে-স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্য

20