আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ কেজি গাঁজাসহ পটুয়াখালীর কারবারি ভোলায় আটক



ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ মাঝি (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডুগী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম আজাদ মাঝিকে আটক করা হয়। আটক আবুল কালাম আজাদ মাঝি পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি পটুয়াখালী জেলার বানঘাটা গ্রামের মো. হাশেম মাঝির ছেলে। শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

1

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে

2

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

3

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায়, সংবর

4

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

5

ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে শিক্ষিকার কারাদণ্ড

6

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

7

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

8

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

9

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

10

খামেনির বিদায় অনুষ্ঠানে স্পিকারের সামনে বাংলাদেশকে উদ্দেশ্য

11

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

12

ভোলায় পিস্তল, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

13

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

14

কমতে যাচ্ছে মোবাইলে কথা বলার খরচ

15

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

16

সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন মাদ্রাস

17

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

18

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

19

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

20