আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

 

Brother IT Digital

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন এবং প্রোফাইলের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক অনলাইনে আপলোড করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ করার পর নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে।

গত ১১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হেলথ কার্ড পেতে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ডের নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করলে যেকোনো কর্মদিবসে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এতে বলা হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কোনো রোগী পরপর দুবার চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করলে তার ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি ব্যবহার করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।

এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন দেখানোর জন্য প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন রোগীদের নিবন্ধনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।

সরকারি কর্মচারী ও তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সেখানে নিবন্ধন অনুমোদনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।

নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তার জন্য হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

1

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

2

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও

3

কমতে যাচ্ছে মোবাইলে কথা বলার খরচ

4

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

5

৫৬ টাকা ফিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি পাবেন ৫৩৮ জন

6

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

7

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

8

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

9

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

10

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

11

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

12

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

13

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

14

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প

15

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

16

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

17

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

18

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

19

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

20