আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু



নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর নিহত মুনিরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মুনিরা খাতুন তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে গৃহবধূর স্বামী ফরহাদ হোসেন রোববার (২৬ জুলাই) ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এদিন সকালে ফরহাদ হোসেন বিষয়টি জানার পর তার স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

আরও জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে স্ত্রীর বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় মুনিরা খাতুনকে জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে মারা যান। ঘাতক ফরহাদ পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ধামইরহাট থানার কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া মামলা রুজু প্রক্রিয়াধীন।                                                                          


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

1

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

2

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

3

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

4

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

5

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ, শেষ হলো প্রথম

6

প্রতিটি উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

7

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

8

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

9

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

10

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

জলাবদ্ধতায় দুর্ভোগে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মাছ বাজার,

12

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

13

গর্ভকালীন পুষ্টি ও যত্ন: সাধারণ যেসব ভুল এড়ানো উচিত

14

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

15

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক

16

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

17

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

18

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

19

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

20