আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু



দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলী বাড়িতে নিজ বাসায় তিনি মারা যান। তার মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিহত বাবলু ওই এলাকার মৃত আহমদ আলীর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার ছোট সংসার ছিল। মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত ৮টার দিকে বিএনপিবাজার সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় বিষধর সাপের কামড়ের শিকার হন জেলে বাবলু। পরে স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, সাপের বিষে বাবলুর কিডনি ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন ছিল এবং এ জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবারটি তাকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়।

অবশেষে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু। তার মৃত্যুতে স্ত্রী ও দুই সন্তানসহ পুরো পরিবারটি অসহায় হয়ে পড়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

1

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

2

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

3

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

4

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

5

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

6

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

7

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

8

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

9

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

10

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

11

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

12

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

13

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

14

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

15

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

16

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

17

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

18

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

19

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

20