আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উদ্ধার



রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট বছরের নিষ্পাপ সন্তানকে অন্য নৌকায় তুলে দিয়ে বাঁচাতে পারলেও, কাপ্তাই হ্রদের উত্তাল ঢেউয়ের কবলে তলিয়ে যান এই দরদী বাবা।

সোমবার সকাল ৮টার দিকে লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালাম উপজেলার গুলশাখালী ইউনিয়নের গুলশাখালী সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ৩টার দিকে মাইনীমুখ বাজার থেকে নিজ ৮ বছরের শিশুসন্তানকে নৌকায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সালাম। পথিমধ্যে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও কালচে ঢেউয়ের কবলে পড়ে তাদের ছোট নৌকাটি উল্টে যায়।

ঝড়ো বাতাসে হ্রদের পানি উত্তাল হয়ে উঠলে সালাম নিজের প্রাণ বাঁচানোর চিন্তা না করে একহাতে সন্তানকে বুকে শক্ত করে চেপে ধরে ভাসতে থাকেন। এ সময় কাছে থাকা একটি জেলে নৌকা দ্রুত এগিয়ে এলে সালাম প্রথমে পরম মমতায় সন্তানকে জেলেদের হাতে তুলে দেন। কিন্তু শিশুটিকে রক্ষা করার পরপরই হ্রদের প্রকাণ্ড ঢেউ ও ঘূর্ণিস্রোতের ধাক্কায় সালাম মুহূর্তের মধ্যে গভীর পানির তলে তলিয়ে যান।

ঘটনার আকস্মিকতায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও নিখোঁজ সালামের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে রাঙ্গামাটি সদর থেকে ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল লংগদুতে পৌঁছায় এবং রোববার রাত থেকেই হ্রদে ধারাবাহিক উদ্ধার অভিযান পরিচালনা করে।

লংগদু ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, রাতের আন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ডুবুরি দল নিরবচ্ছিন্ন অনুসন্ধান চালায়। পরবর্তীতে সোমবার সকাল ৮টার দিকে নিখোঁজ সালামের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ বিসর্জন দেওয়া এই বাবার করুণ মৃত্যুতে পুরো গুলশাখালী এলাকা ও রাঙ্গামাটির লংগদুজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন

1

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

2

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

3

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

4

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

5

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

6

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

7

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মা

8

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

9

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

10

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

11

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

12

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

13

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

14

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

15

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

16

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

17

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

18

মানুষের সেবা করার সুযোগ আল্লাহর নেয়ামত: প্রধানমন্ত্রী

19

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

20