আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

Brother IT Digital

লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো. মামুন হাজী, লালমোহন (ভোলা):‘ প্রোটিন, যা শক্তি জোগায় এবং সুরক্ষা করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ স্লোগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন খান এন্টারপ্রাইজ ও খান মৎস্য খামারের মালিক বাহালুল কবির খান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরোশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম কাঞ্চন, চেয়ারম্যান এগ্রো ফিশারিজ অ্যান্ড পোলট্রি খামারের মো. রাসেল, লালমোহন ডিম ঘরের মো. জসিম এবং স্থানীয় খামারিরা। এ ছাড়া প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ফয়জুল্লাহ, বিপ্লব কুমার দত্ত ও এনায়েত উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, শরীরের প্রোটিনের চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত ডিম খাওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

1

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

2

নিষিদ্ধ চায়না দুয়ারীর বিস্তারে মারাত্মক হুমকিতে জলজ জীববৈচিত

3

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

4

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

5

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

6

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

7

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

8

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

9

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

10

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

11

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

12

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও

13

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ

14

দুপুর থেকে সর্বোচ্চ ২৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা

15

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

16

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

17

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

18

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা

19

লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

20