আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা: তজুমদ্দিনে স্পিকার হাফিজ

 

Brother IT Digital

সৈয়দ মো. ইউনুস: ভোলার তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় উন্নীত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মেজর হাফিজ বলেন, জনগণের সহযোগিতা ও ঐক্য থাকলে ইনশাআল্লাহ তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করার স্বপ্ন বাস্তবায়ন হবে। রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা। তজুমদ্দিনের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তজুমদ্দিনের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

1

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

2

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

3

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

4

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

5

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

6

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

7

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

8

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

9

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

10

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

11

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

12

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

13

কেক কেটে ‘শিকারি’-এর সাফল্যে উদযাপন জায়েদ খানের

14

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

15

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

16

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল: গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্

17

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

18

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

19

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

20