আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় মা ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা, জাল-ইলিশ ধ্বংস

 

Brother IT Digital

মনপুরায় মা ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা, জাল-ইলিশ ধ্বংস

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ভোলার মনপুরায় দুটি মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা প্রায় ৭ লাখ টাকা মূল্যের ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ২০ কেজি মা ইলিশ ও জাটকা একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা-সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান শেষে রাত সাড়ে ৯টার দিকে হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিব। আদালত আটক চার জেলেকে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে জব্দ করা ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের শাহিন (২১), ইউনুচ (৫৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫)। অপর জেলে মো. ছালাউদ্দিন (৩৫) বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার করা ২০ কেজি মা ইলিশ ও জাটকা উপজেলার হাজী ইব্রাহীম খলিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুটি মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৭ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জালসহ ইলিশ জব্দ করা হয়। উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ এবং নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব জানান, আটক চার জেলেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

1

প্রবাসে বসে কাঁদছে স্বামী ভোলায় ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেম

2

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধানমন্ত্রী

3

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

4

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

5

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

6

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

7

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

8

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

9

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

10

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

11

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা

12

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

13

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

14

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমি

15

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্ত

16

মনপুরায় ফজরের নামাজের পর শিক্ষক-স্বাস্থ্যকর্মীকে মারধরের অভি

17

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

18

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

19

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

20