আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে যুবদলের প্রশ্ন

 

Brother IT Digital

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা মডেল মসজিদে মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদের ওপর হামলার অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মনপুরা উপজেলা যুবদল।

রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যক্তিগত ফেসবুক পোস্টে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামছুদ্দিন আহমেদ মোল্লা।

বিবৃতিতে তিনি বলেন, উপজেলা মডেল মসজিদে মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে কলেজের এক কর্মচারীর যে ঘটনা ঘটেছে এবং এর আগে ওই কর্মচারীর সঙ্গে তার বিরোধের ঘটনাও দুঃখজনক। তবে এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ মনপুরা থানায় যে মামলা করেছেন, তাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার বিষয়ে অবগত নন—এমন কয়েকজনকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

যুবদলের আহ্বায়ক মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মনপুরা উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিনসহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে এ বিষয়ে মামলার বাদী মো. মহিউদ্দিন আহমেদ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

1

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

2

দুই ঘণ্টা পর এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

3

ভোলার মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজ ২০ ঘণ্টায়ও মেলেনি

4

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে: নাসী

5

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

6

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

7

মা ইলিশ রক্ষায় ভোলাসহ চার জেলায় কোস্ট গার্ডের অভিযান

8

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

9

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

10

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

11

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

12

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

13

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

14

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

15

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

16

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

17

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

18

ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা,

19

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

20