আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

 

Brother IT Digital

ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণি থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান পাওয়ার লক্ষ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কলেজ অফিসে জমা দিতে হবে। আবেদন ফরম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত নির্ধারিত আবেদন ফরম, অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষার্থীর নিজ নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট জমা দিতে হবে।

এ ছাড়া দুরারোগ্য, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, চিকিৎসাপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার দেওয়া প্রতিবন্ধী সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি কলেজ কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

1

অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বালু বসতঘরে, দুর্ভোগে মনপুরাবাসী

2

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা

3

বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

4

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

5

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিক

6

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

7

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

8

ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

9

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

10

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

11

টানা বৃষ্টি ও জোয়ারে প্লাবিত মনপুরা, পানিবন্দি ২০ হাজার মানু

12

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

13

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

14

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

15

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

16

মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা যুবক উদ্ধার

17

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

18

যুবলীগ নেতা কামরুল হাসান গ্রেপ্তার

19

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

20