আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন



চ্যানেল ভোলা : দেশব্যাপী নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

আলোচনা শেষে বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা প্রদান এবং নারী ও শিশুর জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা, লিগ্যাল এইড সম্পাদক শাহজাদী ইয়াসমিন, আন্দোলন সম্পাদক ইশরাত জাহান বনি, অর্থ সম্পাদক নিগরুন নাহার রিংকু, কার্যনির্বাহী কমিটির সদস্য বিবি মরিয়ম এবং জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ ফর ব্রাঞ্চ ফরহাদ হোসেন।

কর্মসূচির সার্বিক বাস্তবায়ন ও সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনু।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

1

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

2

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

3

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

4

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

5

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

6

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

7

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

8

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

9

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

10

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

11

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

12

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

13

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

14

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

15

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

16

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

17

কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যা

18

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

19

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

20