আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১



মো. সবুজ, ভোলা: ভোলার মেঘনা নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ‘রাফসান’ নামের একটি  ড্রেজার ডুবে গেছে। এ ঘটনায় ড্রেজারে থাকা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি বরিশালে। তিনি ওই ড্রেজারের বাবুর্চি ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ড্রেজারটি ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে চিৎকার করে সাহায্য চাইলে পাশের একটি ড্রেজার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ড্রেজারে থাকা বাবুর্চি রফিকুল নিখোঁজ হন।

এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাতে নৌ-পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত স্থানে স্থানীয় জেলেরা তাকে খোঁজাখুজি করছে।

এঘটনায় ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান চ্যানেল ভোলাকে জানান, সকালে 'রাফসান' একটি ড্রেজার ডুবির ঘটনা ঘটেছে। ওই ড্রেজারে ৪ জন ছিলেন। তার মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। বিষয়টি ফায়ারসার্ভিসকে জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি

1

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

2

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

3

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

4

কেক কেটে ‘শিকারি’-এর সাফল্যে উদযাপন জায়েদ খানের

5

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

6

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

7

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

8

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

9

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

10

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

11

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

12

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

13

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

14

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

15

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

16

মৌখিক তালাক দিলেই দায়মুক্তি নয়, সন্তানের অধিকার ‘স্বাধীন’: হ

17

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

18

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

19

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

20