আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ



চ্যানেল ভোলা : দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনে সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের স্বাক্ষর করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে রয়েছে। আগামী দুই দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগসহ সংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। একই সময়ে ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি নদীতে পানি বেড়ে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

মৌলভীবাজার ও হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদীতে পানি বেড়ে নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন দ্রুত বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, তিস্তা নদীর পানি আগামী দুই দিনে বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে। ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

1

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

2

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

3

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

4

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

5

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

6

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

7

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

8

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

9

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

10

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

11

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

12

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

13

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

14

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

15

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

16

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

17

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

18

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

19

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

20