আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান



ঢাকা জেলা লিগ্যাল এইডের নির্দেশনায় আপাতত সাত মাস বয়সী ছেলেসন্তানকে নিজের কাছেই রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মা জুঁই। তবে এ অনুমতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও দেওয়া হয়েছে-শিশুর সঠিক পরিচর্যার স্বার্থে জুঁইকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত সে মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে উভয় পক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

লিগ্যাল এইড সূত্রে জানা যায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে বাবার করা আবেদন বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন। ফলে শেষ পর্যন্ত শিশুর স্থায়ী জিম্মা কার কাছে থাকবে, সেই সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পারিবারিক আদালত।

আলোচিত এ ঘটনায় জানা যায়, ২০২৫ সালে টিকটকের মাধ্যমে জুঁইয়ের সঙ্গে মো. শাকিল মিয়ার পরিচয় হয়। সেই পরিচয় থেকে সম্পর্ক, পরে নোটারির মাধ্যমে বিয়ে এবং সন্তানের জন্ম। কিন্তু পরবর্তীতে সন্তানকে কেন্দ্র করে বিরোধের জেরে তাদের সংসার ভেঙে যায়। অনেকের ভাষায়, টিকটকের মাধ্যমেই শুরু হয়েছিল সম্পর্ক, আর টিকটকের আলোচনাতেই শেষ হয়ে গেল সেই সংসার।

সন্তানকে ফিরে পেতে গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইডে আবেদন করেছিলেন জুঁই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি শেষে আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

1

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

2

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

3

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

4

ভোলার নতুন বাজারে ৫ হাজার টাকায় ব্যবসা শুরু। এখন মাসে ইনকাম

5

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

6

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

7

মাদক কারবারির বাড়িতে ঢোকার আগে নিজেদেরই দেহ তল্লাশি, ব্যাখ্য

8

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

9

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

10

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

11

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

12

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবা থেকে বঞ্চিত

13

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

14

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

15

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

16

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

17

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

18

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

19

লঞ্চঘাটে পৌঁছাতেই হাঁটুসমান পানি, দুর্ভোগ যেন মনপুরাবাসীর নি

20