আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা



উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার প্রভাবে সারাদেশে ঝড়-বৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে

তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

1

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

2

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে এ

3

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

4

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

5

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

6

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

7

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

8

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

9

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

10

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

11

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

12

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

13

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

14

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

15

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

16

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

17

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

18

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

19

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

20