আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে



চ্যানেল ভোলা: কয়েক দফা পেছানোর পর অবশেষে আজ দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। 

রোববার (১২ জুলাই) ফলাফল প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। 

এর আগে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। 

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়।

সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ফলাফল প্রকাশের পরপরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকসহ যে-কোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে মেসেজ পাঠিয়ে খুব সহজেই ফলাফল জানা যাবে। 

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।

মোবাইল এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। 

এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে। 

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে 'সাবমিট' বাটনে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে মার্কশিটসহ ফলাফল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

1

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

2

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

3

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

4

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি

5

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

6

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

7

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

8

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

9

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

10

জলাবদ্ধতায় দুর্ভোগে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মাছ বাজার,

11

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

12

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

13

পে-স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্য

14

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

15

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

16

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

17

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

18

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

19

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

20