আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখান থানার ওসিকে ছাত্রলীগ নেতার থ্রেট

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক পৌর সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া অডিওতে ছাত্রলীগ নেতা নবী নেওয়াজ আকাশকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘কাল রাতে দেখছিলাম, এমন হয়। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি কিন্তু  দৌলতখানে অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

জবাবে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’

এদিকে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, হঠাৎ করেই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

1

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

2

১১ শিক্ষক মিলে পড়িয়েও ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেননি

3

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল

4

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

5

নদীর বুকে জাগে নতুন চর, আবার ভাঙনেও হারায় জনপদ; বদলে যাচ্ছে

6

‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

7

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

8

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

9

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

10

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

11

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

12

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন নিয়ে সুখবর

13

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

14

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

15

দরিদ্র পরিবারকে নতুন ঘর উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী আব্দ

16

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

17

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

18

মনপুরায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি

19

সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাতের বাসায় হামলার প্রতিবাদে ভ

20