আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক, ভোলা: উপকূলীয় জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলসহ জেলার সর্বত্র সফলভাবে সম্পন্ন হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বিশেষ মোবাইল টিমের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের শিশুদের পাশাপাশি ৩৩৩ জন প্রতিবন্ধী শিশুকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সাত উপজেলা ও তিনটি পৌর এলাকায় একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ২ লাখ ৯৭ হাজার ৩৪২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৫৫৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৭৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভোলার ৩০টি ছোট-বড় দুর্গম চরে বিশেষ মোবাইল টিম দায়িত্ব পালন করেছে। যেসব শিশু প্রথম দিনে ক্যাম্পেইনের আওতায় আসতে পারেনি, তাদের খুঁজে বের করে ক্যাপসুল খাওয়াতে সোমবারও মোবাইল টিম মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।

জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, “কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যেই নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলেও বিশেষ মোবাইল টিম কাজ করছে।” তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল অবশ্যই কেন্দ্রে শিশুকে খাওয়াতে হবে, এটি বাড়িতে নিয়ে খাওয়ানোর সুযোগ নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের জন্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ৪২ হাজার ৫০০টি নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ ৭৫ হাজার লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল বরাদ্দ ছিল। প্রয়োজন অনুযায়ী অধিকাংশ ক্যাপসুল ব্যবহার করা হয়েছে।

জেলার ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলাসহ ভোলা, লালমোহন ও চরফ্যাশন পৌর এলাকার মোট ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্যারামেডিকরাও এ কার্যক্রমে সহযোগিতা করেন। বিশেষ করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্যারামেডিকরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ, অপুষ্টিজনিত জটিলতা হ্রাস এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ অথবা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, দুর্গম চরাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জেলার প্রতিটি যোগ্য শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

1

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

2

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

3

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

4

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

5

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

6

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষা

7

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

8

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

9

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

10

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

11

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

12

খামেনির বিদায় অনুষ্ঠানে স্পিকারের সামনে বাংলাদেশকে উদ্দেশ্য

13

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

14

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

15

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

16

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

17

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

18

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

19

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

20