আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি



চ্যানেল ভোলা: মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে (৬৪) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

সোমবার (২৯ জুন) দুপুরে চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলসুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।



মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি আগে থেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থ বোধ করায় সোমবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরের দিকে তাকে আবার কারাগারে নিয়ে আসা হয়। বেলা ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যাতেও ভুগছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

1

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

2

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

3

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

4

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

5

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

6

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

7

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

8

'একটা মানুষ মারা গেল, আর পেলাম ৮০০ টাকা', নাসীরুদ্দীন-সারজিস

9

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

10

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

11

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

12

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

13

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না

14

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

15

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

16

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

17

পুলিশ ও আসামির গায়ে একই শার্ট, কারণ জানালেন সেই কর্মকর্তা

18

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

19

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

20