আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া বাজারের পশ্চিম পাশে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে দক্ষিণ আইচা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ আইচা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। মরদেহটি দ্রুত পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে।

ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

1

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

2

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

3

এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

4

সাগরে মাছ শিকারে গিয়ে চরফ্যাশনের যুবক নিখোঁজ, ধোঁয়াশায় পরিবা

5

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

6

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

7

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

8

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

9

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

10

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

11

টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

12

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

13

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

14

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

15

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

16

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

17

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

18

শাহেদের ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

19

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ

20