
জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া বাজারের
পশ্চিম পাশে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ
উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার
(৩১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে দক্ষিণ আইচা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ আইচা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে।
দক্ষিণ
আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি
আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন
ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। মরদেহটি দ্রুত পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে।
এ
ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।