আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিজেইউএসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান



গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেছেন, সরকারের সহযোগী হয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করতে হবে। দেশের মানুষকে বিভিন্নভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (১৭ জুলাই) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (ভোলা অংশ) বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন শাখায় কর্মরত হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা অংশ নেন।

জাকির হোসেন মহিন কর্মীদের উদ্দেশে বলেন, সংস্থার ধারাবাহিক অগ্রগতির পেছনে তাঁদের নিষ্ঠা, সততা ও পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন।

আলোচনা পর্বে বিভিন্ন শাখার কর্মীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা মাইক্রোক্রেডিট কার্যক্রম বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

অংশগ্রহণকারী কর্মীরা জানান, এ ধরনের সম্মেলন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাদের মতে, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও ফলপ্রসূ ও গতিশীল হবে।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

1

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

2

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

3

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

4

ভোলায় ৪ দিন বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক সেবা

5

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

6

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

7

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

8

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

9

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

10

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

11

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

12

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

13

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

14

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

15

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

16

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

17

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

18

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

19

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩

20