আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাকিব



২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে অনুশোচনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান । তিনি বলেছেন, ওই সময়ের পরিস্থিতি আরও ভালোভাবে সমাধান করা সম্ভব ছিল। একইসঙ্গে প্রতিটি মানুষের জীবনের মূল্য সমান বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ‘অফ স্ক্রিন উইথ সায়িদ জামান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জুলাই-আগস্টের ঘটনা নিয়ে অনুশোচনা হয় কি না এবং পরিস্থিতি অন্যভাবে সমাধান করা যেত কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব এসব কথা বলেন।

সাকিব বলেন, ‘হ্যাঁ, শতভাগ। প্রতিটা মানুষের জীবন তার এবং তার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। বাইরের কেউ এটা অনুধাবন করবে না।’

একজন মানুষের মৃত্যুর পর তাঁর পরিবারের ওপর যে গভীর প্রভাব পড়ে, সেটিও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, বাইরে থেকে কেউ একজন মৃত ব্যক্তিকে ভালো বা খারাপ মানুষ হিসেবে স্মরণ করতে পারে, স্বজনদের সমবেদনা জানাতে পারে। কিন্তু ওই ব্যক্তির পরিবারের ওপর নেমে আসা বাস্তব সংকট অনেক গভীর।

সাকিবের ভাষায়, ‘যে পরিবারের ছেলে, মেয়ে, বাপ, মা; যেই মারা যাক, তাদের পরিবারের উপরে কী যায়? সে তো মারাই গেল। কিন্তু সে যদি ওই পরিবারের একমাত্র উপার্জনকারী হয়, বাকিদের কী একটা অবস্থা!’

প্রতিটি মানুষের জীবনের সমান মূল্য রয়েছে উল্লেখ করে সাকিব বলেন, কারও পরিবার ধনী বা প্রভাবশালী কি না কিংবা কারও পরিবারের আর্থিক সামর্থ্য নেই—এসব দিয়ে একটি জীবনের গুরুত্ব নির্ধারণ করা উচিত নয়।

তিনি বলেন, ‘প্রতিটা মানুষের জীবনের অনেক দাম আছে। যার যার জায়গা থেকে সবার সেম। একই দায়বদ্ধতা কিংবা একই রকম মানদণ্ড থাকা উচিত।’

জুলাই-আগস্টের ঘটনাকে ‘খুবই মর্মান্তিক’ উল্লেখ করে সাকিব স্বীকার করেন, পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া সম্ভব ছিল।

তিনি বলেন, ‘বিষয়টা যেটা হয়েছে, অবশ্যই ভালোভাবে সমাধান করা যেত।’

তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের ভুল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতার উদাহরণ দিয়ে সাকিব বলেন, কোনো মানুষই সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।

সাকিব বলেন, ‘একটা মানুষ যে সব সময় ভালো সিদ্ধান্ত নিতে পারবে, তা না। আমি যদি একটি দলের অধিনায়ক হই, সব সময় আমার সিদ্ধান্ত ভালো হবে না। ভালো হয়, খারাপ হয়। মানুষ হিসেবে কেউই পারফেক্ট না।’

২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। সে সময় সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার এবং আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তার অবস্থান ও নীরবতা নিয়েও সমালোচনা হয়।

সাক্ষাৎকারে সেই সময়ের ঘটনাকে ফিরে দেখার পাশাপাশি মানুষের জীবনের মূল্য, সিদ্ধান্তের দায়বদ্ধতা এবং পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাকিব।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

1

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

2

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

3

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

4

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

5

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

6

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

7

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

8

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

9

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

10

মামুনুল হককে নিয়ে এমপির বক্তব্য এক্সপাঞ্চ, নিজের মন্তব্যও বা

11

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

13

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

14

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ,

15

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

16

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

18

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

19

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

20