আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমরাহ পালন আসিফ মাহমুদের, সঙ্গে আছেন যারা



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছানোর পর তিনি ওমরাহ পালন করেন।

আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ওমরাহ পালনের সময় তারা দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন। ওমরাহ শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।

বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। এরপর তার মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

1

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

2

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

3

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

4

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

5

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

6

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

7

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

8

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

9

‘কুরআনের পাখি’ হওয়ার আগেই ঝরে যায় ৫ প্রাণ, বৃষ্টিভেজা শেষবিদ

10

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

11

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

12

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

13

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

14

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

15

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

16

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

17

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

18

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

19

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

20