আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অনামিকা



চ্যানেল ভোলা: শারীরিক প্রতিবন্ধকতা আর দারিদ্র্য—দুই কঠিন বাস্তবতাকেই উপেক্ষা করে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন কুড়িগ্রামের অনামিকা রায়। শিক্ষক হওয়ার স্বপ্ন বুকে নিয়ে অন্য শিক্ষার্থীদের মতোই পরীক্ষার হলে বসেছেন এই অদম্য তরুণী।

নাগেশ্বরী উপজেলার গাগলা ইউনিয়নের ব্যাঙের দোলা গ্রামের কৃষক অনিল চন্দ্র ও গৃহিণী কাঞ্চনমালা দম্পতির ছোট মেয়ে অনামিকা। পাঁচ বছর বয়সে অসুস্থ হওয়ার পর তার দুই পা হাঁটুর নিচ থেকে বেঁকে যায়। চলাফেরা ও কথা বলায় শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও লেখাপড়ার প্রতি তার আগ্রহ একটুও কমেনি।

তিনি ফুলবাড়ি উপজেলার কাশীপুর কলেজের ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস বিভাগের শিক্ষার্থী। বোয়াইলভীর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার হলে শরীর কাঁপলেও দৃঢ় মনোবলে লিখে যাচ্ছেন উত্তরপত্র।

২০২৪ সালে গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-২.৭২ পেয়েছিলেন অনামিকা। তার একটি ছোট ভাইও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সাত সন্তানের সংসারে দিনমজুর বাবার পক্ষে মেয়ের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

অনামিকার বাবা অনিল চন্দ্র বলেন, মেয়ের পড়াশোনার প্রবল ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা চালিয়ে নেওয়া কঠিন। কেউ সহযোগিতার হাত বাড়ালে সে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে।

অনামিকা বলেন, "আমি লেখাপড়া করে শিক্ষক হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।"

কাশীপুর কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান ও কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর রহিম জানান, অনামিকা একজন মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থী। প্রয়োজনীয় সহায়তা পেলে ভবিষ্যতে সে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

1

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

2

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

3

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

4

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

5

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

6

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

7

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

8

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

9

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

10

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

11

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

12

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বৃদ্ধে

13

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

14

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

15

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

16

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

17

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

18

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

19

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

20