আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তন করলেন আর্জেন্টিনা সমর্থক



মো. সবুজ, ভোলা: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক আর্জেন্টিনা সমর্থক।

শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই সমর্থকের নাম নিরব। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিরব প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন। পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে ঘোষণা দিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার কথা জানান।

এই ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ মজার ঘটনা হিসেবে দেখছেন।

নিরব জানান, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসলাম। কিন্তু খেলায় আর্জেন্টিনা দলের পারফরম্যান্স দেখে হতাশ হয়ে পড়ি। তাই ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের করার ঘোষণা দিয়েছি। 

এদিকে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম জানান, ফুটবল একটি খেলা মাত্র। এটিকে আমাদের উপভোগ করা উচিত। যিনি এই কাজ করেছেন সে আর্জেন্টিনার পিওর সমর্থক না। খেলা না বুঝেই সে এই কাজ করেছে।

তবে নিরবের এমন সিদ্ধান্ত স্থায়ী নাকি সাময়িক আবেগের বহিঃপ্রকাশ—তা নিয়ে ওই এলাকার আর্জেন্টিনা সমর্থক গুষ্টির মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

1

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

2

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

3

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

4

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

5

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

6

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাক

7

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

8

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

9

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

10

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

11

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

12

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

13

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

14

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

15

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

16

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

17

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

18

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

19

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

20