আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে



স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনেক অপরিকল্পিত যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল। সুরক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত না করেই এগুলো আমদানি করা হয়। সেসব যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারি দোকানে যাচ্ছে। ১৮ কোটি টাকা করে কেনা দুটি রেডিওথেরাপি মেশিন খুলনা ও ফরিদপুরে পড়ে আছে। গতকাল সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাবিকুন্নাহার সম্পূরক প্রশ্নে ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরের স্বৈরশাসন, অপশাসন, দুর্নীতি ও জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কাজে নিজেদের নিয়োজিত না করার ফলে স্বাস্থ্য খাত এমনভাবে উপেক্ষিত হয়েছে, স্বাস্থ্য খাত নিয়ে এক ঘণ্টা বলার সুযোগ দিলেও শেষ হবে না।

মন্ত্রী বলেন, অনেক জায়গায় এক্স-রে মেশিন আনা হয়েছে, কিন্তু সেখানে টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হলেও ল্যাব টেকনিশিয়ান নেই। এ অব্যবস্থাপনা আমাদের গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের ওপর পৌঁছেছে।

৯২ শতাংশ মানসিক রোগী চিকিৎসা নেন না

কুমিল্লা-৯ আসনের এমপি মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্যের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, বিশ্বব্যাপী অক্ষমতাজনিত রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে মানসিক রোগ দ্রুত বাড়ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ (২০১৮-১৯) অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৬.৮ শতাংশ এবং শিশু-কিশোরদের প্রায় ১২.৬ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। কিন্তু, তাদের ৯২ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাসেবা নেন না।

বাংলাদেশে জনসংখ্যার তুলনায় মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা এখনো পর্যাপ্ত নয় বলে স্বীকার করে মন্ত্রী বলেন, দেশে প্রতি ১ লাখ জনগণের বিপরীতে মনোরোগ চিকিৎসক মাত্র ১.১৭ জন এবং সরকারি খাতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৩৫০।

প্রত্যেক উপজেলা সদরে কিডনি ডায়ালাইসিস সেন্টার হবে

সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, সরকার প্রত্যেকটি উপজেলা সদরে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা সারা দেশে প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সব ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, এক্স-রে মেশিন, ব্লাড এক্সামিনেশন মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন প্রত্যেক উপজেলায় দিতে যাচ্ছি এবং এ কার্যক্রম গ্রহণ করেছি।

তিনি বলেন, প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি উপজেলা সদরেও ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছি।

দেশে বছরে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যা করেন, যাদের বেশির ভাগই তরুণ ও কিশোর-কিশোরী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মু. মিজানুর রহমানের প্রশ্নের জবাবে সরকার তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য, বিশেষ করে মানসিক চাপ, হতাশা ও আত্মহত্যা প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, পরিসংখ্যান ব্যুরো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী দেশে প্রতি বছর ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যার কারণে মারা যান, যাদের উল্লেখযোগ্য অংশ তরুণ ও কিশোর-কিশোরী।

সরকারি হাসপাতালগুলোতে ৯৪০৭ চিকিৎসকের পদ শূন্য

সংরক্ষিত আসনের সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬। এর মধ্যে শূন্য রয়েছে ৯ হাজার ৪০৭টি পদ। নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৯৮৭টি পদের মধ্যে শূন্য আছে ৪ হাজার ৫৭৭টি। অনুমোদিত স্বাস্থ্যকর্মীর পদসংখ্যা ৬৫ হাজার ২৩০টি, শূন্য আছে ১৮ হাজার ৯৪৭টি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার

1

আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

2

ভোলায় নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

3

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

4

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

5

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

6

চাঁদেও নোয়াখালীর লোক আছে, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

7

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

8

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

9

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

10

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

11

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

12

ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীকে দিয়ে শরীর ‘মাসাজ’, শিক্ষিকার বির

13

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

14

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

15

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

16

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

17

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

18

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের

19

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ

20