আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে



বিশ্বকাপে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে শিরোপার লড়াইয়ে তুলতে পারেননি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেও ৬-৪ ব্যবধানে হারের হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।

তবে বিদায়ের মুহূর্তেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে করেছেন আত্মবিশ্বাসী এক ভবিষ্যদ্বাণী।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন এমবাপ্পে। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে যান তিনি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমবাপ্পে বলেন, ‘লিও (মেসি) সব সময়ই গোল করে। সে অবশ্যই আগামীকালও (ফাইনালে) গোল করবে।’

তিনি জানান, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমবাপ্পে বলেন, ‘আমি সব সময় দলের জন্য গোল করার চেষ্টা করি। বিশ্বকাপে এত গোল করতে পারা অবশ্যই ভালো অনুভূতি। কিন্তু আমি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে বরং ফাইনালে খেলতে পারলে সেটাই বেশি পছন্দ করতাম।’

ফরাসি তারকা আরও বলেন, ক্যারিয়ার শেষ হওয়ার পর এই অর্জন নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে, তবে এই মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবার সময় নয়।

তার ভাষায়, ‘অবসর নেওয়ার পর হয়তো ভালো লাগবে যে আমি বিশ্বকাপের অন্যতম সেরা গোলদাতাদের একজন ছিলাম। কিন্তু এখন এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণ নিয়েও কথা বলেন এমবাপ্পে। বিশেষ করে প্রথমার্ধে চার গোল হজম করার পর সমর্থকদের সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেকে বলতে পারেন আমরা সমর্থকদের হতাশ করেছি এবং জার্সির মর্যাদা রাখতে পারিনি। কিন্তু আমরা মানুষ। প্রথমার্ধে আমরা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। এরপরই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হলেও এমবাপ্পের নজর এখন ভবিষ্যতের দিকে। আর ফাইনালের আগে তার বিশ্বাস, লিওনেল মেসি আবারও গোল করে আর্জেন্টিনার হয়ে বড় ভূমিকা রাখবেন।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

1

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

3

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

4

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

5

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

6

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, ভিডিও ভ

7

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

8

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

9

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

10

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

11

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

12

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

13

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

14

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

15

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

16

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

17

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

18

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

19

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

20