আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!



চ্যানেল ভোলা: বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ভক্তদের কাছে এটি এখন বেশ পরিচিত নাম। যদিও শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু।

মিলুর মতে, রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর পূর্বাভাস এর আগে সঠিক ছিল। ফলে ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকেই এই পোষ্য বিড়ালটির ভবিষ্যদ্বাণীর ওপর বেশ আস্থা রাখতে শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী মিলবে বলে আশা করছি।’

মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রতিটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে মিলুর এই ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নাতান। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এবং মিলুই নিজের পছন্দে বিজয়ী দল নির্বাচন করে।

শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর ভবিষ্যদ্বাণী ভুল হলেও, ব্রাজিল-নরওয়ে ম্যাচে তার নতুন পূর্বাভাস কতটা সঠিক হয়, সেটিই এখন দেখার অপেক্ষা। যদি মিলুর ভবিষ্যদ্বাণী আবারও মিলে যায়, তবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘জ্যোতিষী’ বিড়ালটির জনপ্রিয়তাও আরও এক ধাপ বাড়বে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৩ সালেই হাসিনার হাতে সেই প্রতিবেদন দিয়েছিলেন মনিরুল

1

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

2

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

3

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

4

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

5

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

6

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

7

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

8

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

9

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

10

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

11

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদ

12

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

13

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

14

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

15

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

16

হারিকেন নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

17

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

18

জাপানের আগ্রহে গতি পাচ্ছে ভোলা-বরিশাল সেতু প্রকল্প

19

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

20