আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর্মসূচি



আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং হামলাকারীদের সহযোগী ও নিপীড়কদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘নমরুদনামা’ শীর্ষক ক্যাম্পাসব্যাপী ব্যানারিং কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

কর্মসূচিতে সাদিক কায়েম বলেন, ‘১৫ জুলাই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, সহযোগী ও নিপীড়কের বিচার নিশ্চিত করতে হবে।’

একই সঙ্গে হামলায় জড়িত ছাত্রলীগের সদস্যদের বহিষ্কারের দাবি জানান তিনি। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই।’

কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।                                                                           


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

1

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার ম

2

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

3

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

4

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

5

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

6

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

7

জলাবদ্ধতায় দুর্ভোগে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মাছ বাজার,

8

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

9

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

10

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

11

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

12

নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসএসি পরীক্ষার্থীরা!

13

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

14

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

15

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

16

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

17

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

18

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

19

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

20