আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার ৩ কারণ ব্যাখ্যা করলেন রুমিন ফারহানা



রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকায় রাষ্ট্রপতি নির্বাচনকে তার কাছে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের’ মনে হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে ভোটদানে বিরত থাকার ৩ কারণ উল্লেখ করেন তিনি।

প্রথম কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল কী হবে, তা আগে থেকেই সবার জানা ছিল। তাই এটিকে নির্বাচন না বলে ‘মনোনয়ন’ বলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ আন্দোলনে জাতির আত্মত্যাগ ও অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে সবাই মিলে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারলে সেটি আরও অর্থবহ হতো বলে মনে করেন তিনি।



তৃতীয় কারণটিকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

রুমিন ফারহানা বলেন, বিএনপি ২০১৬ সাল থেকে ভিশন-২০৩০ নিয়ে কথা বলছে। অথচ এখন বলা হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে। এমন পরিস্থিতিতে তিনি এই ‘প্রহসনের ভোটে’ অংশ নিতে চাননি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, কোনো নির্বাচনের ফলাফল যদি আগে থেকেই নির্ধারিত থাকে, তাহলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না।

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির তিন সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা ভোট দেননি। এছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং খেলাফত মজলিশের আবুল হাসানও ভোটদানে বিরত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন মাদ্রাস

1

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

2

প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

3

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

4

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

5

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

6

মেয়েরা টাকাকে ভালোবাসে, টাক মাথা নয়: জেবা

7

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

8

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

9

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

10

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

11

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

12

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

13

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

14

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

15

জয়ের আনন্দে চোটের দুশ্চিন্তা, রোমেরোকে নিয়ে শঙ্কায় আর্জেন্টি

16

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

17

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

18

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

19

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

20