আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে মন্তব্য করে পদ হারালেন ছাত্রদল নেতা

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় ভোলার তজুমদ্দিনে ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম মো. নাঈম। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব মো. শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য করেন নাঈম। ওই পোস্টে তিনি ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নিজের কিছু মতামতও তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তিগত ব্যস্ততা ও সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না জানিয়ে সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর কথাও জানান।

তবে তাঁর এমন ফেসবুক মন্তব্যের পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রদল।

তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শরীফ হাওলাদার বলেন, নাঈম কয়েক দিন ধরে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও তিনি সমালোচনামূলক পোস্ট দেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

1

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

2

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

3

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের

4

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

5

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

6

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

7

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

8

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

9

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

10

কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে প্রকাশ্যে জুতার মালা প

11

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

12

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

13

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

14

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে: নূরুল ইসলাম মনি

15

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

16

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

17

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

18

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউ

19

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

20