আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি



চ্যানেল ভোলা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

উপজেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কসহ আশপাশের ৫০০ মিটার এলাকার মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের দুই ভাগ্নে কাকন ও নিয়ন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী এবং গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আমিনকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, বরিশাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক তাবিজ, জবা ডাবলু, রাকিবুল হাসান মনা, জাকিরসহ উভয় পক্ষের আরও কয়েকজন নেতাকর্মী।

বিষয়টি নিয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল জোরদার করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

1

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

2

হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

3

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

4

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

5

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

6

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

7

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

8

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

9

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

10

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

11

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

12

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

13

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

14

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

15

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

16

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

17

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

18

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

19

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

20