আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান



চ্যানেল ভোলা: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হলেন গাজী মাওলানা আতাউর রহমান। আর সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে আইএবির মজলিসে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউরকে মহাসচিব পদে দায়িত্ব প্রদান করা হয়। অধিবেশনে পূর্বের কমিটি মেয়াদের আগেই ভেঙে দিয়ে শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু রদবদল আনা হয়েছে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে।

তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই, স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ কয়েকটি সাংগঠনিক দুর্বলতা উঠে আসে। এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটির নেতৃত্বে কিছু পরিবর্তন আনা হয়েছে।

গাজী আতাউর এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর অধ্যক্ষ ইউনুছ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

1

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

2

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

3

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

4

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

5

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

6

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

7

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

8

আত্মহত্যার আগে দেয়া পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট ভাইরাল

9

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

10

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

11

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

12

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

13

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

14

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

15

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

16

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

17

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

18

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

19

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

20