আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

 

Brother IT Digital

কার্ডধারী উপকারভোগী ব্যক্তিরা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। এ কার্যক্রম গত শনিবার (০১ আগস্ট) শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী সাশ্রয়ী মূল্যের এ চাল কিনতে পারবেন। এর মধ্যে ২৪৮ উপজেলার ২৫ লাখ ২৯ হাজার কার্ডধারী কিনতে পারবেন পুষ্টিচাল। আর ২৪৭ উপজেলার ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগী সাধারণ চাল কিনতে পারবেন।

একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রির কাজ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ২ আগস্ট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন এবং গম ২ লাখ ৮০ হাজার ১০ টন। এ ছাড়া ১ লাখ ৫২ হাজার ১০৯ টন ধান মজুত রয়েছে বর্তমানে।                                                                                                                                  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

1

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

2

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

3

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

4

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

5

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

6

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

7

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

8

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

9

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

10

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

11

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

12

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

13

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

14

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

15

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

16

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

17

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

18

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

19

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত

20