আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

 

Brother IT Digital

জীবনের আরও একটি বছর পার হওয়ার উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার প্রার্থনা করেন।

স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়-এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই-আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’

নিজের জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর জন্যও দোয়া করেছেন লুবাবা। একই সঙ্গে নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।

লুবাবার ভাষায়, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।’

স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা লেখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর সঙ্গে ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটি উল্লেখ করে এর অর্থও লিখেছেন তিনি- ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’ শেষে ‘আমিন ইয়া রব্বাল আলামিন’ লিখে পোস্টটি শেষ করেন লুবাবা।

সম্প্রতি বাগ্‌দান নিয়ে আলোচনায় ছিলেন এই শিশুশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দত্তার সঙ্গে ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ তাকে শুভকামনা জানান, আবার কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে সমালোচনা করেন।

তবে পরে বিয়ের বিষয়টি পরিষ্কার করেন লুবাবা। গণমাধ্যমকে তিনি জানান, এখনো তার বিয়ে হয়নি। বাগ্‌দত্তার সঙ্গে তার আংটিবদল হয়েছে। এর আগে ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

পরে বিয়ে নিয়ে দেওয়া আরেক পোস্টে লুবাবা লিখেছিলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিয়ে সম্পন্ন হবে। এ সময় সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

শৈশব থেকেই বিনোদন অঙ্গনে পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর থেকে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসছেন তিনি।

এবার জীবনের নতুন বছর উপলক্ষে দেওয়া লুবাবার দোয়া চাওয়ার পোস্টও অনুসারীদের নজর কেড়েছে। নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার যে আকাঙ্ক্ষা তিনি জানিয়েছেন, সেটিই উঠে এসেছে তার এবারের স্ট্যাটাসে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

1

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

2

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

3

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

4

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

5

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

6

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

7

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

8

জামায়াত এমপির সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও

9

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত

10

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

11

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

12

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

13

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

14

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

15

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

16

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

17

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

18

মনপুরায় এক নারীর বিরুদ্ধে যত অভিযোগ

19

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

20