আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

 

Brother IT Digital

পাইপলাইনে গ্যাস সরবরাহের সংকট চলমান থাকায় যখন এলপিজির ওপর নির্ভরশীলতা বাড়ছে, ঠিক তখনই ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম।

নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা গতকাল রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। সেই হিসেবে সোমবার (৩ আগস্ট) পূর্বনির্ধারিত এই দামে বাজারে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। গত এপ্রিলে দেশের ইতিহাসে সর্বোচ্চ হারে এলপিজির দাম বাড়ানো হয়। ওই মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম এক দফায় ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হয়েছিল।
পরবর্তীকালে জুন ও জুলাই- টানা দুই মাস দাম কমানো হয়। সর্বশেষ জুলাই মাসে ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকায় নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার থাকলেও প্রতি কেজির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সব সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।

যদিও কমিশন প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে, বাস্তবে অনেক জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। বিশেষ করে ১২ কেজির সিলিন্ডার, যা গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পাইপলাইনের গ্যাস সংকটের কারণে অনেক পরিবার রান্নার কাজে এলপিজির ব্যবহার বাড়িয়েছে।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান দুই উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এই দুই উপাদানের সৌদি কার্গো মূল্য (সিপি) প্রকাশ করে।

সেই সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে এবং আমদানিকারক প্রতিষ্ঠানের চালানমূল্য থেকে মাসজুড়ে ডলারের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।                                                                          


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় জনতা ঘাট আছে, নৌযান আছে—বাধা শুধু ভাঙা সড়ক

1

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

2

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

3

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

4

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

5

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

6

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

7

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

8

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

9

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

10

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

11

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

12

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

13

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

14

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মো

15

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

16

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

17

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

18

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

19

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

20