আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরীক্ষার্থীর



চ্যানেল ভোলা :  চাঁপাইনবাবগঞ্জে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পেরে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শাহনাজ খাতুন নামে এক শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী এদিন অনুষ্ঠিত এইচএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে তিনি যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান, ততক্ষণে পরীক্ষা শেষ হতে আর মাত্র আধঘণ্টা বাকি ছিল। ফলে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আর ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি।

পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। কান্নাজনিত কন্ঠে তিনি বলেন, শনিবার যে পরীক্ষা হতে পারে, এটা আমি ভাবতেই পারিনি। অনেক দিন ধরে শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকে, কোনো পরীক্ষাও হয় না। তাই রুটিনটা ভালো করে খেয়াল করা হয়নি। যখন জানতে পারি, পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগে কেন্দ্রে আসি। কিন্তু স্যারেরা আমাকে আর পরীক্ষা দিতে দিলেন না। আমার একটি বছর নষ্ট হয়ে যাবে, আমি কর্তৃপক্ষের কাছে একটি সুযোগ চাই।

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের সচিব আমানুল্লাহ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ আমাকে ফোনে বিষয়টি জানান। কিন্তু সরকারি নিয়ম ভেঙে এত দেরিতে কারও পরীক্ষা নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আমি ওনাদের বলেছি, ওনারা যদি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ কোনো অনুমতি এনে দিতে পারেন, তবেই পরীক্ষা নেওয়া যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

1

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

2

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

3

সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

4

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

5

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

6

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

7

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

8

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

9

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

10

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

11

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

12

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

13

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

14

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

15

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

16

বিষের বোতল নিয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, অতঃপর

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

18

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

19

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

20