আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি



মো. হাসান ফরাজী, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতবাড়িয়া এলাকায় মো. রাব্বি (২৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাতবাড়িয়া হাফেজ পাটোয়ারী বাড়িতে অবস্থিত নানার বাড়ি থেকে বের হন রাব্বি। পরে দুপুর আনুমানিক ১২টার দিকে মনিরাম বাজার এলাকায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাব্বি বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

নিখোঁজ রাব্বি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন চাছাই বাড়ির মো. কামাল ও জাকিয়া বেগম দম্পতির দ্বিতীয় ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মো. রাব্বির সন্ধান পেলে বা কোথাও তাকে দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
📞 ০১৭৮০-৩৫৭০৭২
📞 ০১৩০৫-৫৮১৫৪২


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

1

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

2

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

3

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

4

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

5

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

6

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

7

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

8

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

9

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

10

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

11

ভারী বৃষ্টির প্রভাবে সিলেট-নেত্রকোনায় বাড়ছে বন্যার শঙ্কা

12

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

13

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

14

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

15

ভোলার চরে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ মহিষ লুটের অভিযোগ

16

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

17

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

18

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

19

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

20