আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট গার্ড



মো. মেহেদী হাসান, মনপুরা: চ্যানেল ভোলায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের দুর্দশার সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

কয়েকদিন ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ঘরে পানি ওঠায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এসব দুর্ভোগের চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরে চ্যানেল ভোলা।

সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তারা।

বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, একটি সংবাদ শুধু সমস্যার চিত্রই তুলে ধরে না, অনেক সময় সেটিই অসহায় মানুষের জন্য সহায়তার পথও তৈরি করে। গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের ক্ষেত্রেও তারই প্রতিফলন ঘটেছে। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

1

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

2

মাইর একটাও মাটিতে পড়বে না

3

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

4

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

5

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

6

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

7

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

8

সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

9

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

10

বিষের বোতল নিয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, অতঃপর

11

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

12

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

13

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

14

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

15

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

16

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

17

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

18

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

19

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

20