আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে ফিরলেন রোগীরা



লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (৬ আগস্ট) অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন শতাধিক রোগী। দীর্ঘ সময় অপেক্ষার পরও চিকিৎসক না পেয়ে অনেকেই চিকিৎসাসেবা ছাড়াই ফিরে গেছেন।

সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের ভিড় থাকলেও নির্ধারিত কয়েকটি কক্ষে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। চিকিৎসকের অপেক্ষায় রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

চিকিৎসা নিতে আসা মোবারাক হোসেনের এক স্বজন বলেন, আজ তিনটি টিকিট কেটেছি। রুম নম্বর ১০৩, ১১২ ও ২০৬-এ চিকিৎসকের দেখানোর কথা ছিল। কিন্তু কোনো কক্ষেই চিকিৎসক পাইনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে।

হাসপাতালে আসা আরও কয়েকজন রোগী জানান, চিকিৎসক না থাকায় তারা বাধ্য হয়ে বিকল্প চিকিৎসার জন্য অন্যত্র যেতে হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন স্টাফ জানাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ চিকিৎসক একটি ট্যুরে অংশ নিতে কর্মস্থলের বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, ট্যুরটি এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজন করা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি জানতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. বাহারুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চিকিৎসক অনুপস্থিতির ঘটনায় রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা সরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

1

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

2

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

3

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

4

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

5

ছোটবেলা থেকেই টিস্যু ব্যবহার করে পকেটে রাখি, তারপর ডাস্টবিনে

6

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

7

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

8

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

9

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

10

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

11

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

12

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

13

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

14

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

15

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

16

প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির

17

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

18

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

19

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

20