আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার



এইচ এম নোমান চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুবেল ফরাজী (২৮) ও হৃদয় মুন্সী (২০)।

পুলিশের দাবি, রুবেল ফরাজীকে স্থানীয়ভাবে চোর চক্রের সঙ্গে জড়িত ও মাদকসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে শশীভূষণ থানাধীন কলমির মোড়ে মাদকবিরোধী মোবাইল টিম অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় পাকা সড়কের পাশে দুই ব্যক্তি ইয়াবা সেবন করছেন বলে খবর পায় পুলিশ।

পরে শশীভূষণ থানার অফিসার ইনচার্জকে অবহিত করে এএসআই বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে কনস্টেবল ফরহাদ, বাবুল ও কাউসারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও হৃদয় পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে কোনো ইয়াবা বা মাদকদ্রব্য উদ্ধার করা যায়নি। তবে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।

পরে তাদের মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্টে উভয়ের শরীরে অ্যামফেটামিন (AMP) শনাক্ত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

1

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

2

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

3

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

4

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

5

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

6

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

7

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

8

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

9

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

10

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

11

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

12

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

13

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

14

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

15

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

16

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

17

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

18

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

19

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

20